শিরোনাম
◈ জামায়াতের বিরোধিতা করতে বিএন‌পি নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধকেই কেন সামনে আনছে? ◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২১, ১২:৫১ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০২১, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উইন্ডিজের বিপক্ষে স্পিন ট্র্যাকেই খেলবে বাংলাদেশ

রাহুল রাজ: [২] দীর্ঘ প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। এই করোনাকালে ওয়েস্ট ইন্ডিজ সবচেয়ে বেশি ক্রিকেট খেলা দলগুলোর একটি। তবে অপেক্ষাকৃত দুর্বল শক্তির দল নিয়ে এলেও বাংলাদেশ কোনো ঝুঁকি নিতে চায় না, তাই স্পিন বান্ধব উইকেটই মাঠে নামবে তামিমরা।

[৩] স্পিন যেমন বাংলাদেশের শক্তির জায়গা, তেমনি দুর্বলতার জায়গা ক্যারিবীয়দের জন্য। তাই স্বাগতিক দলের হোম এডভান্টেজ নিতে চাইবে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় ওয়ানডে ও টেস্ট সিরিজে স্পিন বান্ধব উইকেটই পাবেন সাকিব, মিরাজ, তাইজুলরা।

[৪] বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান উইকেটের বিষয়ে জানান, ‘আমাদের ঘরোয়া ক্রিকেটে যে উইকেট থাকে ঐ উইকেটই রাখব। সাধারণত আপনারা যেমনটা দেখে থাকেন। আমরা বেশি কোনো পরিবর্তন আনতে যাব না।’

[৫] বাংলাদেশ সফর থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন ১২ জন ক্যারিবীয় ক্রিকেটার। ফলে ঘোষিত দলে অনেক নতুন মুখের ছড়াছড়ি। তবে বিশ্বমানের দলটির দ্বিতীয় সারির ক্রিকেটাররাও যে ভালো মানের, আকরাম সেই বিষয়টিই মনে করিয়ে দিয়েছেন।

[৬] আকরামের ভাষায়, ‘ওদের কিন্তু মান অনেক ভালো। ব্যাকআপ খেলোয়াড় অনেক ভালো। আপনি যদি মনে করেন ‘বি’ দল আসছে, তাহলে আমাদের জন্য অনেক বড় ভুল হবে।’

[৭] নিজদের নিয়ে আকরাম খান বলেন, ‘আমরা আমাদের শক্তির জায়গা নিয়ে চিন্তা করছি। এ ছাড়া অনেকদিন পর আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাব। ওরা কিন্তু আমাদের চেয় এগিয়ে আছে, দুই-তিনটা সিরিজ খেলেছে। আশা করছি প্লেয়াররা ফর্মে ফিরে আসবে।’

[৮] উল্লেখ্য, সিরিজের প্রথম ওয়ানডে হবে ২০ জানুয়ারি, মিরপুরে। দ্বিতীয় ম্যাচও একই ভেন্যুতে ২২ জানুয়ারি। তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে ২৫ জানুয়ারি। দুই টেস্টের প্রথম টেস্টও চট্টগ্রামে শুরু হবে ৩ ফেব্রুয়ারি। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টেও আসর বসবে ১১ ফেব্রুয়ারি, মিরপুরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়