শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি ◈ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান ◈ গালফ দেশগুলোর সঙ্গে আকাশ প্রতিরক্ষায় বিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত করল ইউক্রেন

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ১১:০২ দুপুর
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরের শ্রীপুরে পৌর নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থীর অফিস ভাংচুর

মিলটন খন্দকার: [২] রোববার (১০ জানুয়ারি) দুপুরে দুর্বৃত্তরা নির্বাচনী অফিসের ভেতরে বসে থাকা নেতাকর্মীদের উপর মোটরসাইকেল চালিয়ে উঠিয়ে দেয়। পরে অফিসের চেয়ার, টেবিল, নির্বাচনী সামগ্রী ভাংচুর করে। এসময় আ’লীগ ও বিএনপির সমর্থদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে বিএনপি’র মেয়র প্রার্থীসহ দুই দলের ৩৫জন আহত হয়েছে বলে জানা যায়।

[৩] এদের মধ্যে বিএনপি’র মেয়র প্রার্থী এড. কাজী খান, জেলা বিএনপি’র নেতা আবুল মুনসুর মন্ডল, যুবদল নেতা সবুজ, আলম, রাহাত হাসান জুয়েলসহ অন্তত ২০ জন নেতাকর্মী গুরুত্বর এবং আওয়মী লীগের ১৫ নেতাকর্মী আহত হয়।

[৪] এ ঘটনায় গাজীপুর কালিয়াকৈর সার্কেলের এএসপি আল মামুনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

[৫] বিএনপি’র মেয়র প্রার্থী এড. কাজী খান জানান, শ্রীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী পরাজয় নিশ্চিত জেনে তার সমর্থকরা বিএনপি’র নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। অফিস কর্যালয় ভাংচুর করে নির্বাচনী প্রচারণা করতে না দেওয়ার ভয়ভীতি ও হুমকি ধমকি দিয়েছে। তিনি আরো জানান, তাকে হত্যার উদ্দেশ্যে তার শ্বশুর বাড়ীসহ নিজ বাড়ীতেও হামলা চালানোর চেষ্টা করেছে।

[৬] উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমু উল্টো অভিযোগ করে বলেন, হামলার সাথে আওয়ামী লীগের কেউ জড়িত নয় বরং বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত শাহ আলমের লোকজন হামলার ঘটনা ঘটিয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপরক্ষ্যে আলোচনা শেষে পৌর শহরে শান্তি পূর্ণ মিছিলে বিএনপি মেয়র প্রার্থী ও তারলোক জন হামলা করলে আ’লীগের ১৫ নেতা কর্মী আহত হয়।

[৭]থানা ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, নির্বাচনী কার্যালয়ে বিএনপি’র নেতাকর্মীদের শান্ত থাকতে বলা হয়েছে এবং হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার আশ^াস দেয়া হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়