শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন: এমপিদের সমন্বয়ে প্রার্থী বাছাইয়ের নির্দেশ তারেক রহমানের ◈ দুই দিনের দুর্গম যাত্রা, গোপনে যেভাবে বাংলাদেশে ঢুকছেন রোহিঙ্গারা ◈ জর্ডানের বিমানঘাঁটিতে ইরানি হামলা, দুই মার্কিন সেনা নিহত ◈ স্বর্ণের দামে বড় উল্লম্ফনের আভাস ◈ পরিবেশবান্ধব গণপরিবহনে বড় পদক্ষেপ, ১,৪০০ ইভি বাস আনছে সরকার ◈ আবারও বন্যার আশঙ্কা দেশের ৭ জেলায়  ◈ মসজিদুল হারামে নতুন প্রযুক্তি, যেসব সুবিধা পাবেন হাজিরা ◈ রোববার থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ ◈ কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান ◈ বিশ্বকাপ এলেই বাংলাদেশ হয়ে ওঠে ‘আরেক আর্জেন্টিনা’ : নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ০৭:৫৮ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুরির মোবাইল উদ্ধারে সরাইল পুলিশের বিস্ময়কর সাফল্য

আরিফুল ইসলাম: [২] চুরি যাওয়া দামি মোবাইল ফোন দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারে বিষ্ময়কর সাফল্য দেখিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানাপুলিশ। মোবাইল ফোন চুরি, ছিনতাই কিংবা হারিয়ে গেলে অভিযোগ পেলেই তড়িৎ ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযোগ ছাড়াও অপরাধীদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের প্রকৃত মালিককে খুঁজে বের করে ফেরত দিচ্ছে পুলিশ।

[৩] শুক্রবার চুরি হয়ে যাওয়া ২টি স্মার্ট ফোন (SAMSUNG-J7 ও vivo Y11) সরাইল থানা পুলিশ উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেন অফিসার ইনচার্জ আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ।

[৪] এরআগে গত ২৮ ডিসেম্বর সরাইল সদরের ছোট দেওয়ানপাড়ার মো. রাহিম মিয়ার চুরি হয়ে যাওয়া স্মার্ট ফোন (Redmi note-9) উদ্ধার করে ফিরিয়ে দেয় সরাইল পুলিশ। চুরির মোবাইল উদ্ধারে সরাইল পুলিশের বিস্ময়কর এই সাফল্যে অভিভূত এখানকার সচেতন মানুষেরা।

[৫] সরাইল থানাপুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সরাইল থানার কম্পিউটার অপারেটর মোহাম্মদ আলী জুয়েল ও মো. রহমত আলীর সার্বিক প্রচেষ্টায় SAMSUNG-J7 এন্ড্রোয়েড স্মার্ট ফোনটি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা এলাকা হতে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

[৬] অপরদিকে ৮ জানুয়ারি চুরি হয়ে যাওয়া এন্ড্রোয়েড স্মার্ট ফোন (vivo Y11) এসআই গৌতম চন্দ্র দে-এর নেতৃত্বে সরাইল থানার কম্পিউটার অপারেটর মোহাম্মদ আলী জুয়েল ও মোঃ রহমত আলী প্রচেষ্টায় উপজেলার কালিকচ্ছ বাজার এলাকা হতে উদ্ধার করেন তারা। পরে উদ্ধারকৃত স্মার্টফোনের প্রকৃত মালিক মো. সেন্টু মিয়ার নিকট হস্তান্তর করা হয়।

[৭] সরাইল থানার ওসি আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ বলেন, ‘মোবাইল ফোন হারানো, ছিনতাই বা চুরি হলে দ্রুততম সময়ের মধ্যে সেসব ফোন উদ্ধার করা হচ্ছে। পরে সেগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দিতে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছি।’ সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়