শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ০৫:৩৯ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগ হবে দুই শহরে

স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৬ষ্ঠ আসরের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ বছরের ২০ ফেব্রæয়ারি করাচিতে পর্দা উঠবে আসরটির। ৬ দল নিয়ে এক মাসেরও বেশি সময় ধরে চলে আসরটির ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ মার্চ। প্রথম ম্যাচে ২০২০ এর চ্যাম্পিয়ন করাচি কিংসের মুখোমুখি হবে ২০১৯ এর চ্যাম্পিয়ন কোয়েটা গ্লাডিয়েটরস।

[৩] করোনা ভাইরাসের কারণে জৈব সুরক্ষা বলয় মেনে এবারের আসরটি অনুষ্ঠিত হবে মাত্র দুইটি স্টেডিয়ামে। যে কারণে টুর্নামেন্টটিকে দুইভাগে ভাগ করা হয়েছে। যার প্রথম ভাগ করাচিতে, প্লে অফ এবং ফাইনালসহ দ্বিতীয় ভাগ লাহোরে।

[৪] পিসিবি আরো জানিয়েছে, প্রত্যকে বিদেশী ক্রিকেটারকে করোনা নেগেটিভ সনদ নিয়ে পাকিস্তানে প্রবেশ করতে হবে। তারপর পাকিস্তানে পৌছে দুই দফা করোনা পরীক্ষায় নেগেটিভ ফল মিললে তবেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন তাঁরা। পিএসএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারী। - পাকিস্তান ক্রিকেট / ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়