শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ১১:৪৬ দুপুর
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় টোকিওতে জরুরি অবস্থা জারি

তাবাসসুম সুইটি: [২] করোনার সংক্রমণ অত্যাধিক বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা এক ঘোষণায় ৮ জানুয়ারি শুক্রবার থেকে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানী টোকিও ও তার পাশের ছিবা,সাইতামা ও কানাগআওয়া শহরে জরুরি অবস্থা জারি করেছেন। সিএনএন

[৩] সুগা দেশটির বিভিন্ন কোম্পানিকে আদেশ করেছেন,কর্মীদের ঘরে বসে কাজ করার সুযোগ দিতে। যাতে অফিসগুলোতে ৭০ শতাংশ পর্যন্ত কম লোক জমায়েত হয়। জরুরি অবস্থার আওতায় থাকা নাগরিকদের অপ্রয়োজনে ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। তবে দেশটির স্কুল খোলা থাকবে।

[৪] রেস্টুরেন্টগুলোকে রাত ৮ টায় বন্ধ করার আদেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তার ঘোষণায় জানান, প্রতি মাসে প্রতিটি রেস্টুরেন্টকে ১৩ লাখ ইয়েন দেওয়া হবে,তাদের সেবার সময়সীমা কমিয়ে দেওয়ার জন্য।

[৫] প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, তিনি এখনও পর্যন্ত আগামী জুলাইয়ে জাপানে অনুষ্ঠিব্য অলিম্পিক ও প্যারা অলিম্পিক আয়োজনের কথা ভাবছেন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল/সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়