শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০৭:৩৯ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন কংগ্রেসে জো বাইডেন ও কমালা হ্যারিসের আনুষ্ঠানিক স্বীকৃতি গণতন্ত্রের জয়: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: [২] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক প্রতিক্রিয়ায় বলেন, মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে দেশটির ইতিহাসের ঘৃণ্যতম এ হামলা যুক্তরাষ্ট্রের মতো পরিপক্ক গণতান্ত্রিক দেশে সত্যিই দুঃখজনক।

[৩] গণতন্ত্রিক ব্যবস্থায় টানাহেঁচড়া, ধস্তাধস্তি হয়, কিন্তু ক্যাপিটল হিলে যেটা হয়েছে সেটা অনাকাঙ্খিত-অনভিপ্রেত। এতো কিছুর পরও যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের জয় হয়েছে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য।

[৪] ড. মোনে বলেন, এতো কিছুর পরেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যে ধারা তার সুরক্ষা সম্ভব হয়েছে।

[৫] আইনের প্রতি জনগণের শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টি পরিস্কারভাবে ফুটে ওঠে। রাজনীতিতে যত ব্যবস্থা রয়েছে তার মধ্যে গণতন্ত্রই সর্বোত্তম।

[৬] মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে বুধবার কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্পের উগ্র সমর্থকরা এবং কিছু সময়ের জন্য পার্লামেন্ট ভবন নিয়ন্ত্রণেই নিয়ে নেয়।

[৭] যুক্তরাষ্ট্রের ইতিহাসে অভ্যন্তরীণ রাজনীতিকে কেন্দ্র করে এমন ঘৃণিত ঘটনায় বিশ্ব নেতারা নিন্দা জানিয়েছেন। ওই হামলায় এ পর্যন্ত ৪ জন নিহত হন এবং ৫২ হামলাকারী ও উস্কানিদাতা আটক হন।

[৮] হামলা ঠেকানোর পরপরই ফের অধিবেশন বসে এবং সেখানে মার্কিন নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হয়।

[৯] আগামী ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

  • সর্বশেষ