শিরোনাম
◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০৭:০৪ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরির দেখা পেলেন স্টিভেন স্মিথ

স্পোর্টস ডেস্ক : [২] গত এক বছর ব্যাট হাতে স্টিভেন স্মিথের সময়টা একটুও ভালো যাচ্ছিলো না। যে কারণে তাকে বেশ সমালোচনায়ও পড়তে হয়েছে। এবার গর্জে উঠলেন তিনি। ১৬ মাস পর দিলেন সমালোচনার জবাব। শুক্রবার সিডনি টেস্টের দ্বিতীয় দিনে দারুণ এক সেঞ্চুরি উপহার দিলেন এই ক্রিকেট তারকা।

[৩] সিডনিতে শুক্রবার নিজের টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরির দেখা পেলেন স্মিথ। ব্যাটিংয়ের শুরু থেকেই ছন্দ ধরে রেখে দলকে এগিয়ে নেন তিনি। মার্নাস লাবুশেনের সঙ্গে দারুণ জুটিতে ১৩ বাউন্ডারিতে ২০১ বলে সেঞ্চুরি স্পর্শ করেন স্মিথ। তার ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৩২৬ রান করেছে অস্ট্রেলিয়া। স্মিথ করেছেন ১৩১ রান।

[৪] এর আগে স্মিথ ২০১৯ সালের সেপ্টেম্বরে সব শেষবার টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। ওই ম্যাচে ২১১ রান করেছিলেন তিনি। এরপর টানা ১৪ ইনিংসে তিন অংকের দেখা পাননি এই অসি তারকা। চলতি সিরিজেও সময়টা ভালো যাচ্ছিল না। ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচের চার ইনিংসে করেন ১, ১*, ০ ও ৮ রান। অবশেষে শুক্রবার স্বরূপে ফিরলেন এ তারকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়