শিরোনাম
◈ আওয়ামী লীগের তৃণমূল দল বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে! ◈ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি ◈ ইরানের ড্রোন হামলায় বেঁচে ফেরা মার্কিন সেনারাই দিলেন যে বিস্ফোরক তথ্য! ◈ টানা ৩ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান! ◈ ফ্লাইট কমে ‘ছোট’ হচ্ছে শাহ আমানত বিমানবন্দরের আকাশ, একে একে সরে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্স ◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও) ◈ রাশিয়ার তেল ভারতে শোধন করে আমদানির পথে বাংলাদেশ, জ্বালানি কৌশলে বড় পরিবর্তন

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০৯:৩৭ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধ জাদুঘর খুলছে আজ

অনলাইন ডেস্ক: আজ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারামুক্তি দিবস। দিবসটির প্রতি সম্মান প্রদর্শনে আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রবেশদ্বার। যথারীতি সাপ্তাহিক ছুটি রবিবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ। প্রবেশদ্বার উন্মোচনের প্রাক্কালে পাকিস্তানি কারাগার থেকে মুক্ত নেতা হিসেবে বঙ্গবন্ধুর লন্ডন উপস্থিতি স্মরণে আজ সকাল ১১টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘কারাশৃঙ্খল ভেঙে লন্ডনে বঙ্গবন্ধু বিশ্বের মুখোমুখি ইতিহাসের মহানায়ক’ শীর্ষক অনুষ্ঠান। এ আয়োজনে তরুণদের উদ্দেশে লন্ডনে বঙ্গবন্ধুর কর্মকা নিয়ে স্মৃতিচারণ ও বক্তব্য দেবেন সেদিন সকালে হিথরো বিমানবন্দরে উপস্থিত থাকা ঐতিহাসিক ঘটনার সাক্ষী তৎকালীন বাংলাদেশ মিশনের তরুণ সদস্য ও সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমদ।

রাবেয়া খাতুনকে স্মরণ : জীবন ও কর্মের ওপর আলোচনা, কবিতার দীপ্ত উচ্চারণ ও সংগীতের মূর্চ্ছনায় সদ্যপ্রয়াত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনকে স্মরণ করেছে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পরিষদ। গতকাল বিকালে রাজধানীর শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘নন্দিত কথাশিল্পী রাবেয়া খাতুন স্মরণে-বরণে-শ্রদ্ধায়-কথায়-কবিতায়’ শিরোনামের এ আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন কবি মুহম্মদ নুরুল হুদা। গীতিকার সুজন হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচক ছিলেন শিশুসাহিত্যিক আলী ইমাম, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি সুরমা জাহিদ, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম, সুজন বড়ুয়া প্রমুখ।

সবশেষে সংগীত পরিবেশন করেন রাজিয়া মুন্নি। সূত্র: বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়