শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ১২:০৭ দুপুর
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভ্যাকসিন রপ্তানিতে শ্রীলংকাকে অগ্রাধিকার দেবে ভারত

তাবাসসুম সুইটি: [২] বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম রাজাপাকসে দুই দিনের সফরে শ্রীলংকায় পৌঁছলে এক বৈঠকে শ্রীলংকার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের অনুরোধের উত্তরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন দায়িত্বশীল এক কর্মকর্তা। আল-জাজিরা

[৩] ভারতের ঔষধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইতোমধ্যে করোনায় জরুরি ব্যবহারের জন্য দুইটি ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে। এর মধ্যে একটি হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের ঔষধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা নির্মিত ও আরেকটি হলো ভারতে উৎপাদিত ভারত বায়োটেক।

[৪] বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউট অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে ভারতসহ উন্নয়নশীল দেশগুলোর জন্য ১ বিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরির চুক্তি করেছে। ভারতের বাইরে ভ্যাকসিন রপ্তানিতে আরও কয়েক মাস সময় লাগবে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ