শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৭:৫১ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাঙ্গামাকারীদের ‘গ্রেট প্যাটরিওটস’ বললেন ট্রাম্প (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] ক্যাপিটল হিলে ঢুকে পড়া হাঙ্গামাকারীদের ‘মহান দেশপ্রেমিক’ বলে অভিহিত করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। এই হাঙ্গামার কারণ সম্পর্কে ট্রাম্প বলেন নির্বাচনকে ‘দুষ্টুভাবে’ চুরি করা হয়েছে। এই দিনটি চিরদিন মনে রেখ। বাসায় ফিরে যাও, সঙ্গে আমার ভালাবাসা রইল। এটি ছিল ট্রাম্পের চতুর্থ টুইট। ডেইলি মেইল

[৩] টুইটারে এ বক্তব্য দেয়ার পরই তার এ্যাকাউন্ট ব্লক করে দেয়া হয়।

[৪] হাঙ্গামাকারীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন নির্বাচন চুরি করা হয়েছে।

[৫] এরপর ধারাবাহিকভাবে ট্রাম্প দাবি করতে থাকেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হয়েছে, ফলাফল চুরি করা হয়েছে।

[৬] এর আগে ট্রাম্প তার সমর্থকদের শান্তিপূর্ণভাবে ক্যাপিটল হিলে বিক্ষোভের আহবান জানান। টুইট করেন, ‘আমি তাদের বলেছি শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে’। মনে রাখবেন আমরা আইনের শাসনে বিশ্বাস করা দল করি।

[৭] কংগ্রেসের অধিবেশন শুরু হওয়ার আগেই ট্রাম্প তার বক্তব্যে বলেন নির্বাচনে কারচুপি হয়েছে। এ ফলাফল আমরা কখনই স্বীকার করব না। আমাদের জয়ের পথ এখনো খোলা আছে।

[৮] ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল হিলে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে এও আশ^াস দেন তিনি তাদের সঙ্গে যোগ দিতে পারেন। তবে ক্যাপিটল হিলে তার সমর্থকরা রওনা দেয়ার আগে ট্রাম্প বলেন নির্বাচন যখন চুরি হয় তখন এমন বিক্ষোভ হবেই। একটি ভূমিধস বিজয়ের পরও আমাদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে।

https://videos.dailymail.co.uk/preview/mol/2021/01/06/4821175011291451114/636x382_MP4_4821175011291451114.mp4

  • সর্বশেষ
  • জনপ্রিয়