শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৭:৪২ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় কাঠ মিস্ত্রি নিহত

ফিরোজ আহম্মেদ: [২] ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জয় দাস (৩৭) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আজাদ হোসেন নামে আর এক সহযোগী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে কালিগঞ্জ সড়কের নওদাগা কাশিপুর নামক স্থানে। জয় দাস কালীগঞ্জ পৌরসভা দিন চাচড়া গ্রামের যোগেন দাসের ছেলে।

[৩] প্রত্যক্ষদর্শীরা জানায় কোটচাঁদপুর থেকে জয় দাস ও আজাদ হোসেন একটি মোটরসাইকেলে করে কালীগঞ্জের দিকে যাচ্ছিল। কোটচাঁদপুর উপজেলার নওদাগা কাশিপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে জয় দাস নিহত হয়। এ সময় আহত হয় সহযোগী আজাদ হোসেন। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করে। আজাদ হোসেন এর বাড়ি কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর গ্রামে। আজাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।

[৪] কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম হতাহতের সত্যতা নিশ্চিত করে জানান জয় দাস এর মরদেহ কোটচাঁদপুর হাসপাতালে রাখা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়