শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৭:২৭ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুব উত্তেজিত হলেন শবনম ফারিয়া !

ডেস্ক রিপোর্ট: এবার নতুন এক আঙিনায় পদার্পণ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি এবার তাকে দেখা যাবে উপস্থাপনায়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

জানা গেছে, ‘আমার আইন, আমার অধিকার’ নামক একটি অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দেখা যাবে শবনম ফারিয়াকে।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) নিজের ফেসবুকে তিনি লিখেছেন, খবরটি জানাতে খুবই এক্সাইটেড! প্রথমবারের মতো আনুষ্ঠানিক উপস্থাপনা শুরু করতে যাচ্ছি আগামী সপ্তাহ থেকে! মানুষের উপকারে আসে এমন কোনো কাজের অংশ হয়ে সবার ভালোবাসার প্রতিদান দিতে চেয়েছি সবসময়েই। আমার প্রতি ভক্তদের ভালোবাসার জন্য ধন্যবাদ প্রকাশের একটি উপায়। আমাকে এই সুন্দর সুযোগটি দেওয়ার জন্য তারানা আপা, মিতি আপা এবং ‘আমার আইন, আমার অধিকার’-এর পুরো টিমকে ধন্যবাদ।

শবনম ফারিয়ার উপস্থাপনায় প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ‘নিউজ বাংলা’র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে ‘আমার আইন আমার অধিকার’ অনুষ্ঠানটি। আইনি পরামর্শ ও সহায়তা নিয়ে এই অনুষ্ঠানটিতে যে কোনো আইনি প্রশ্নের সরাসরি উত্তর দেবেন সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম ও ব্যারিস্টার মিতি সানজানা।সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়