শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৬:০৭ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ইস্টেশন পাঠাগার’ চা পান করলেই পড়া যাবে বই

ডেস্ক রিপোর্ট: ট্রেনের জন্য অপেক্ষমান যাত্রীদের বিরক্তিকর সময় উপভোগ্য করে তুলতেই অভিনব উদ্যোগ।

চা পান করলেই পড়া যাবে বই। রেল স্টেশনের অপেক্ষমাণ যাত্রীরাই মূল পাঠক। অভিনব এই পাঠাগার জামালপুরের তারাকান্দি রেলস্টেশনে। উদ্যোক্তারা বলছেন, অপেক্ষার মতো বিরক্তিকর সময়টা উপভোগ্য করার পাশাপাশি, সবাইকে বই পড়ায় উদ্বুদ্ধ করতেই এমন উদ্যোগ।

নিবিড় বিশ্বাস, দুই বন্ধুকে নিয়ে অপেক্ষা করছিলেন তারাকান্দি রেলস্টেশনে। পাশের দোকানে চা অর্ডার করতেই দোকানি হাতে দিলেন বই। কিছুটা অবাক হওয়ার পর, দোকানে থাকা বুক শেলফ ও পাঠাগারের সাইনবোর্ড দেখে বিস্ময়ের ঘোর কাটে। শুধু নিবিড় বিশ্বাস নয়, গত দেড় মাস ধরে অপেক্ষমাণ যাত্রীরা সুযোগ পাচ্ছেন অভিনব এই অভিজ্ঞতার।

ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রীদের সময়টা উপভোগ্য করার পাশাপাশি বই পড়ায় উদ্বুদ্ধ করতেই এই প্রচেষ্টার কথা জানান উদ্যোক্তারা। পর্যায়ক্রমে দেশের সব রেলস্টেশনে এমন পাঠাগার স্থাপন করতে চান তারা।

গরম চায়ে চুমুক দিয়ে বই পড়ার নির্মল আনন্দ দেয়ার এই উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয়রা। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়