শিরোনাম
◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান ◈ বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় ডলার পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক, বেড়েছে দ্বিগুণ সীমা ◈ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ◈ স্বপ্নপূরণ হ‌লো না বাংলা‌দে‌শের, ড্র হলো সিলেট টেস্ট, সিরিজ পে‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর ◈ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত হতে পারেনি ঢাকা ◈ ট্রাম্পের সোশ্যাল পোস্টের মাধ্যমে মোদির প্রশংসা প্রচারে মাসে ৭৫ হাজার ডলারে লবিং ফার্ম নিয়োগ ভারতের!

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৪:০২ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে আসামি ছিনিয়ে নিতে গিয়ে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ একজন নিহত

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করায় 'গোলাগুলিতে' এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি আটক করা আসামির ভাই বলে পুলিশ জানিয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, ''মঙ্গলবার রাতে টেকনাফের সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় মাদকসহ একাধিক মামলার আসামি শামসুল আলমকে পুলিশ আটক করে।''

''তাকে নিয়ে থানায় ফেরার পথে রাত সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র সড়ক অবরোধ করে আসামিকে ছিনিয়ে নেয়ার জন্য পুলিশের ওপর হামলা করে। এই সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়।

দুই পক্ষের গোলাগুলিতে পুলিশের তিনজন সদস্য আহত হয়েছে। সেই সময় গুলিবিদ্ধি হয়ে আসামির ভাই এবং অর্থপাচার ও মাদক মামলার আসামি খোরশেদ আলম মারা গেছেন,'' বলছেন মি. রহমান।

তবে খোরশেদ আলম কার গুলিতে মারা গেছেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি।

ওসি হাফিজুর রহমান জানিয়েছেন, তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

তবে শামসুল আলম ও খোরশেদ আলমের আরেক ভাই নুরুল আলমের ভাষ্য, গতকাল টেকনাফের রাজারছড়া এলাকায় একটি ফুটবল টুর্নামেন্টের খেলা দেখতে গিয়েছিলেন তার ভাই শামসুল। সেই সময় অপরিচিত কয়েকজন ব্যক্তি তাকে টেনেহিঁচড়ে একেটি সিএনজিচালিত অটোরিক্সায় তুলে টেকনাফের দিকে নিয়ে যাচ্ছিলেন।

সেই খবর পেয়ে মিঠাপানিরছড়া এলাকায় কিছু লোক সড়ক অবরোধ করে গাড়িটি আটকানোর চেষ্টা করে। এই সময় গাড়ি থেকে গুলি করা হলে তার ছোট ভাই খোরশেদ গুলিবিদ্ধ হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তিন সদস্যকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: বিবিসি বাংলা

  • সর্বশেষ