শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৩:২২ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওমানের সুলতানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ পররাষ্ট্রমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক: [২] বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল সাঈদকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

[৩] বুধবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাইদির সঙ্গে টেলিফোনে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রায় ৭ লাখ প্রবাসীকে দেখভাল, একজনকেও চাকরিচ্যুত না করা এবং সম্প্রতি প্লেন যাতায়াত চালু করে প্রায় ৪০ হাজার আটকে পড়া শ্রমিক ফেরত নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

[৪] সম্প্রতি ওমানের প্রচেস্টায় কাতার ও সৌদি আরবের মধ্যে সমঝোতা সম্ভব হয়েছে বলেও ধন্যবাদ জানান মোমেন।

[৫] ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দু’দেশের পারস্পারিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্রমান্বয়ে আরো দৃঢ় হচ্ছে। ওমান সরকার প্রবাসী বাংলাদেশিদের পাশে রয়েছে।

[৬] এবছরের প্রথমার্ধে দু’দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফও সি) অনুষ্ঠানের বিষয়ে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেন।

[৭] সরকারি ও কূটনীতিক পাসপোর্টধারীদের ভ্রমণের ক্ষেত্রে ভিসা অব্যাহতি বিষয়ক চুক্তি শিগগিরই স্বাক্ষরিত হবে উল্লেখ করে ড. মোমেন বলেন, বাংলাদেশের পক্ষ থেকে এ চুক্তিতে স্বাক্ষরকারী দ্রুত নির্ধারণ করা হবে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারিকে এ বিষয়ে স্বাক্ষরকারী হিসেবে সেদেশের পক্ষ থেকে নিযুক্ত করা হয়েছে।

[৮] ওমানে পলিথিনের বিকল্প হিসেবে বাংলাদেশের পাটজাত পণ্য আমদানির আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

 

  • সর্বশেষ