শিরোনাম
◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০১:৩১ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্কুলের কোচ হওয়ারও যোগ্য নন মিসবাহ

স্পোর্টস ডেস্ক: [২] গত বছর ইংল্যান্ড বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় পাকিস্তান দলের প্রধান কোচ (মিকি আর্থার), প্রধান নির্বাচক (ইনজামাম-উল হক) ও অধিনায়ক সরফরাজ আহমেদকে সরিয়ে দেয়া হয়।

[৩] প্রধান কোচ মিকি আর্থার ও প্রধান নির্বাচক ইনজামাম-উল হকের পরিবর্তে এই দুই দায়িত্ব দেয়া হয় মিসবাহ উল হককে। মিসবাহর অধীনে সুবিধা করতে পারেনি পাকিস্তান। রীতিমতো পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়েন প্রধান কোচ কাম-প্রধান নির্বাচক মিসবাহ। এবার সাবেক পাকিস্তানি ক্রিকেটার আকিব জাবেদও তার কোচিং যোগ্যতা নিয়ে তুলেছেন প্রশ্ন।

[৪] ৬ জানুয়ারি আকিব বলেন, মিসবাহর কোচিং পদ্ধতির দিকে তাকান, আমার মনে হয় কোনো স্কুলও তাকে কোচ হওয়ার চাকরি দিবে না। পেশাদার কোচরা যেকোনো পরিস্থিতিতেই দলের পাশে থাকে, কেবল তখনই দলের উন্নতি হতে পারে। ওয়াসিম খান ও তার সহযোগীরা আসলে বাস্তবতার দিকে তাকায় না, এইজন্য পিসিবিতে এত সমস্যা।

[৫] তিনি আরও বলেন, ওয়াকার ইউনিস ও মিসবাহ উল হকের পূর্বে কোচিং করানোর কোনো অভিজ্ঞতায় নেই, অথচ তাদেরকে জাতীয় দলের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। যারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের জবাবদিহিতার মুখোমুখি হওয়া উচিত। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়