শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ১২:০২ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কানিয়েকে নিয়ে পারলেন না কার্দাশিয়ান, ডিভোর্সের প্রস্তুতি

রাশিদুল ইসলাম : [২] এমনিতে বেশ কিছুদিন ধরেই পৃথক থাকছেন তারা। মার্কিন সেলিব্রেটি এই দম্পতি শেষ পর্যন্ত ভাঙ্গতে যাচ্ছে। কিম কার্দাশিয়ান ‘সেলেব ল’ইয়ার’ হিসেবে লরা ওয়াসারকেই বেছে নিয়েছেন। উভয় পক্ষের সঙ্গে দেনাপাওনা নির্ধারণের কাজও শুরু করেছেন এই আইনজীবী। দি সান

[৩] র‌্যাপার স্বামী কানিয়ের সঙ্গে কিমের ছাড়াছাড়ির বিষয়টি আসন্ন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

[৪] কিমকে তার ১৩ লাখ ডলারের এনগেজমেন্ট রিং বা বিয়ের আংটি ছাড়াই জনসমক্ষে দেখা গেছে। কয়েক মাস ধরে ৪০ বছরের কিম একাকি জীবনযাপন করছেন।

[৫] লরা ওয়াসার এর আগে এ্যাঞ্জেলিনা জলি ও ব্রাড পিটের মধ্যে ডিভোর্সে আইনী সহায়তা দেন।

[৬] টিএমএজ প্রতিবেদন বলছে গত বছরের মাঝামাঝি সময় থেকে কিম ও কানিয়ের দাম্পত্য জীবনে সমস্যা তীব্র আকার ধারণ করে। ২০১৪ সালে এই দম্পতির বিয়ে হয়েছিল ইতালির ফ্লোরেন্সে জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়