শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২১, ০৯:১১ সকাল
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২১, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : [২] সিরিজের প্রথম টেস্টে লড়াকু মনোভাব থাকলেও দ্বিতীয় ম্যাচে একদিনে আগেই হারতে হয়েছে পাকিস্তানকে। ক্রাইস্ট চার্চে ইনিংস ও ১৭৬ রানে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। মোহাম্মদ রিজওয়ান নেতৃত্বাধীন দলটিকে হোয়াইটওয়াশ করে টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে ব্ল্যাক ক্যাপসরা। অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপেও নিজেদের অবস্থান আরও শক্ত করলো কেন উইলিয়মসনের দল।

[৩] বুধবার ৩৫৪ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করে পাকিস্তান। আগের দিনে ১ উইকেট হারিয়ে দলীয় রান ছিল ৮। উইকেটটি তুলে নিয়েছিলেন কাইল জেমিসন।

[৪] তৃতীয় দিন যেখানে শেষ করেছিলেন চতুর্থ দিন ওখান থেকেই শুরু করেন ডান-হাতি এই পেসার। ইনিংসে ছয়টি ও পুরো ম্যাচে মোট ১১টি উইকেট তুলে নিয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান অলআউট হয় ১৮৬ রানে। তিনটি উইকেট শিকার করেছেন ট্রেন্ট বোল্ট। একটি উইকেট লাভ করেন ম্যাট হেনরি।

[৫] এদিকে সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন আজহার আলী। ফাহিম আশরাফ ২৮ ও ২৬ রান করেন আবিদ আলী। ৩৬৪ বলে ২৩৮ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন কিউই দলপতি কেন উইলিয়ামসন। সিরিজের প্রথম ম্যাচে ১০১ রানে হেরেছিল মিসবা উল হকের শিষ্যরা।
সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান - ২৯৭ ও ১৮৬, নিউজিল্যান্ড - ৬৫৯/৬ ইনিংস ঘোষণা ফল: নিউজিল্যান্ড ইনিংস ও ১৭৬ রানে জয়ী। - ক্রিকইনফো

  • সর্বশেষ