শিরোনাম
◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে ◈ একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র: তথ্যমন্ত্রী ◈ এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করে: প্রধানমন্ত্রী ◈ ১২ বছরের শিশুদের যুদ্ধের ময়দানে নামানোর সিদ্ধান্ত ইরানের ◈ নর্দান আয়ারল্যান্ডকে হারি‌য়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো ইতালি  ◈ আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থল সেনা পাঠানোর কথা বল‌ছেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ এবার প্রবাসীদের জন্য যে কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া ◈ ইরান যুদ্ধের প্রভাবে এলএনজি সংকট, কয়লার ব্যবহার বাড়াচ্ছে এশিয়া!

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ০৬:২৪ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ ইটভাটা উচ্ছেদ

শাহাদাত হোসেন: [২] চট্টগ্রামের রাউজানে ৫০টি অবৈধ ইটভাটার মধ্যে প্রথম দফায় উচ্ছেদ অভিযান চালিয়ে ৩টি ইটভাটায় গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। সোমবার ( ৪ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত রাউজান পৌর ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর জাহান আকতার সাথি।

[৩] অভিযানে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দক্ষিণ পার্শ্বের লোকমান চৌধুরীর বি. বি. এম, উত্তর পার্শ্বের রাজীব চৌধুরী রাজুর এইট জিরো এইট ও সৈয়দ হোসেন কোম্পানি’র বিবিসিসহ ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। এসময় পরিবেশ অধিদপ্তরের নিয়ে যাওয়া স্কেবেটার দিয়ে ইটভাটার তৈরিকৃত ইট, বিপুল পরিমাণ কাঁচা ইট, চুল্লিসহ ১২০ ফুট চিমনী ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন, চট্টগ্রাম মহানগর পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী, সহকারী পরিচালক আফজালুল ইসলাম, উপ পরিচালক জমির উদ্দীন উপস্থিত ছিলেন।

[৪] পুলিশ, র‌্যাব-৭ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সহযোগিতা করেন।পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জেন হোসাইন বলেন, রাউজানে ৫০টি ইটভাটার মধ্যে একটিও বৈধতা নেই।

[৫] হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে রাউজান উপজেলায় ৫০টি অবৈধ ইটভাটার মধ্যে প্রথম দফায় ৩টি ইটভাটা স্কেবেটার দিয়ে গুঁড়িয়ে দিয়েছি।পর্যায়ক্রমে সবগুলো ইটভাটা উচ্ছেদ করা হবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়