শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ০৬:৩৩ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুলাভাইয়ের কুকীর্তির কথা পুলিশকে জানালো শ্যালিকা

ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় দুলাভাইয়ের কুকীর্তির কথা পুলিশকে জানালো শ্যালিকা। দুলাভাই রাসেল গাজীর (২৫) হাতে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এমন অভিযোগ পেয়ে অভিযুক্ত দুলাভাইকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (৩ জানুয়ারি) রাতে মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে রাসেল গাজীকে আটক করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই সজল জানান, গত বছরের ২৬ এপ্রিল সাত মাসের অন্তঃসত্ত্বা ওই যুবতী (১৯) রুবেল ও আসাদুলসহ ৩ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মঠবাড়িয়া থানায় মামলা করে। পরে থানা পুলিশ রুবেল ও আসাদুল নামে দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

এদিকে ওই যুবতী সন্তান প্রসব করলে আদালতের নির্দেশে সিআইডি পুলিশ নবজাতক কন্যা সন্তান ও ভিকটিমসহ আসামিদের নমুনা পরীক্ষা করলে তাদের সঙ্গে মিল পায়নি। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে ওই যুবতী চাচাতো ভগ্নীপতি রাসেল গাজীরও নাম বলে। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলা ঘোষের টিকিকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত রাসেল গাজীকে সোমবার (৪জানুয়ারি) আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্র- আরটিভি অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়