শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ০২:৫৪ রাত
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ড দলে করোনার থাবা, আক্রান্ত মঈন আলী

মাহিন সরকার : [২] দুই টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছানোর পর দিন ইংল্যান্ড পেলো দুঃসংবাদ। তাদের দলে হানা দিয়েছে করোনাভাইরাস। করোনা আক্রান্ত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।

[৩] রোববার ৩ জানুয়ারি শ্রীলঙ্কায় পা রাখে সফরকারী দল। এরপরই পরীক্ষা করা হয়, তাতে মঈনের পজিটিভ আসে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, এই ফল ফলস পজিটিভ নয়। এই পর্যায়ে এসে মঈনের মধ্যে কোনও উপসর্গ দেখা যায়নি।

[৪] শ্রীলঙ্কান সরকারের কোয়ারেন্টাইন প্রটোকল মেনে ১০ দিনের আইসোলেশনে থাকতে হবে মঈনকে। বর্তমানে হাম্বানতোতায় আছে ইংল্যান্ড। প্রথম টেস্ট খেলতে ১০ জানুয়ারি তাদের গলেতে যাওয়ার কথা। মঈনকে মঙ্গলবার নেওয়া হবে গলেতে। একটি ব্যক্তিগত হোটেলে রাখা হবে তাকে, যেখানে দলের বাকিরা থাকবে না।

[৫] ইসিবির মুখপাত্র বলেছেন, ১৪ জানুয়ারি শুরু হতে যাওয়া প্রথম টেস্টে মঈনের খেলা হবে কিনা তা নিশ্চিত করা বড্ড তাড়াতাড়ি হয়ে যায়। তবে ম্যাচ শুরুর আগের দিন তার সেল্ফ আইসোলেশন শেষ হবে, তাতে করে প্রথম টেস্টে না খেলার সম্ভাবনা বেশি। ২০১৮ সালে সর্বশেষ শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে যৌথভাবে জ্যাক লিচের সঙ্গে দলের শীর্ষ উইকেটশিকারি ছিলেন মঈন।

[৬] তার সংস্পর্শে থাকায় সেল্ফ আইসোলেশনে যেতে হয়েছে ক্রিস ওকসকে। পজিটিভ টেস্টের দিন থেকে সাত দিন পর্যন্ত আলাদা থাকতে হবে তাকে। পরে টেস্ট করা হবে তার। মঙ্গলবার বিকেল থেকে অনুশীলন শুরু করবে ইংল্যান্ড, এর আগে সকালে হবে আরেক দফা করোনা টেস্ট। তবে অনুশীলন পিছিয়ে বুধবার করা হয়েছে। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়