শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২১, ০৯:৪৭ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২১, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলে নিখোঁজের পাঁচ দিন পর মাদক সেবীর মরদেহ উদ্ধার

আরমান কবীর: [২] টাঙ্গাইল শহরের ৬নং ওয়ার্ডের কান্দাপাড়া পুকুর থেকে নিখোঁজের পাঁচ দিন পর সোমবার (৪ জানুয়ারি) সকালে স্থানীয় মাদক সেবী শাম্মু মিয়া ওরফে শামন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শামন শহরের কলেজ পাড়া এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।

[৩] পৌরসভার কাউন্সিলর শফিকুল হক শামীম জানান, শাম্মু মিয়া ওরফে শামন গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) থেকে নিখোঁজ ছিলেন। সোমবার সকালে কান্দাপাড়া পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা তাকে খবর দেয়। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

[৪] টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে, তদন্ত শেষে প্রকৃত রহস্য জানা যাবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়