শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২১, ০৮:৩২ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২১, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাভার্ড ভ্যানে অভিনব কায়দায় ৪৫ কেজি গাজা উদ্ধার, ২ জন গ্রেপ্তার

বিপ্লব বিশ্বাস: [২]অভিনব উপায়ে কাভার্ড ভ্যানে গাজা পরিবহনের সময় কদমতলী থেকে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৪৫ কে.জি গাজা উদ্ধার করা।

[৩]ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, কাভার্ড ভ্যানের ভিতর অভিনব কায়দায় একটি গোপন কামরা তৈরী করে সুইচের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা হতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, বাহ্মনবাড়িয়া থেকে গাজাগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকায় আনা হয়েছিল।

[৪ ]ডিবির প্রধান বলেন, সীমান্ত বর্তী এলাকা থেকে প্রতিনিয়ত গাজা দেশে প্রবেশ করছে, সেখান থেকে প্রবেশ বন্ধ না করা গেলে মাদক পুরোপুরি নির্মূল সম্ভব না। কাভার্ড ভ্যানের মালিককে খোজা হচ্ছে। গ্রেপ্তার ২ জনের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়