শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২১, ০৭:৪৭ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২১, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচন শেষ, আপনি হেরেছেন, সেনাবাহিনীকে নিয়ে নোংরা খেলা বন্ধ করুন, ট্রাম্পকে সাবেক প্রতিরক্ষামন্ত্রীরা

আসিফুজ্জামান পৃথিল: [২] ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি গণচিঠিতে এই আহ্বান জানান তারা। তারা বলেছেন, নির্বাচনে জো বাইডেন বিজয়ী হয়েছেন। সেটি অস্বীকারের সুযোগ বর্তমান ভাইস প্রেসিডেন্টের নেই। এই চিঠিতে সই করেছেন ডিক চেনি, জেমস ম্যাটিস, মার্ক এসপার, লিওন প্যানেটা, ডোনাল্ড রামসফিল্ড, উইলিয়াম কোহেন, চাক হেগেল, রবার্ট গেটস, উইলিয়াম পেরি এবং অ্যাশটন কার্টার। সিএনএন

[৩] কংগ্রেসে ইলেক্টোরাল কলেজ ভোট গননার ২ দিন আগেই এই কথা বললেন তারা। এই মন্ত্রীদের মধ্যে ২ জন ট্রাম্পের প্রশাসনে কাজ করেছেন। চিঠিতে লেখা হয়েছে, ‘আমাদের নির্বঅচন হয়েছে। পুন:গণনা আর অডিটও হয়েছে। আদালত তার রায় দিয়েছেন, গভর্নরা ফলকে বৈধতা দিয়েছেন, ইলেক্টোরাল কলেজও রায় দিয়েছে। এবার ফল পাস হবার সময়। সংবিধানের বাইরে কেউ যেতে পারে না। কাউকে আমাদের দেশ সেই াধিকার দেয় না। ওয়াশিংটন পোস্ট

[৪] নির্বাচনের দিন থেকেই ভোটচুরি শব্দদ্বয় ব্যবহার করছেন ট্রাম্প। বিভিন্ন প্রতিষ্ঠান বলচে এই ধরণের দাবি মিথ্যা। এসব কথা বলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন ট্রাম্প। এসব বিষয়ে দ্বন্দ্ব থেকেই কিছুদিন আগে পদত্যাগ করেন, প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। এসপার অভিযোগ করছেন, ক্ষমতা টিকিয়ে রাখতে সামরিক বাহিনীকে ব্যবহারের পরিকল্পনা করেছিলেন ট্রাম্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়