শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২১, ০২:৩৮ রাত
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২১, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রৌমারী সীমান্তে ভারতীয় গরু চোরাকারবারী আটক

ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের উজান ঝগড়ারচর এলাকা থেকে নুরুজ্জামান (২৫) নামে এক ভারতীয় গরু চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

রোববার (৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে নুরুজ্জামানকে আটক করার পর বিকেল ৪টার দিকে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) নুরুজ্জামানকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোন্তাছের বিল্লাহ।

ওসি আরও জানান, এ ব্যাপারে বিজিবির দাঁতভাঙ্গা বিওপি'র হাবিলদার বিদ্যুৎ চন্দ্র সরকার বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এনে নুরুজ্জামানকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

এ প্রসঙ্গে জামালপুরস্থ বিজিবি'র ৩৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম আজাদ জানান, তার অধিনস্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার দাঁতভাঙ্গা বিওপি'র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৭ থেকে প্রায় ২৫০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে উজান ঝগড়ারচর গ্রাম থেকে নুরুজ্জামানকে আটক করে। আটককৃত নুরুজ্জামান ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার হাটশিঙ্গীমারী থানার কানাইমারা গ্রামের মো. সুরত আলীর ছেলে বলে জানা গেছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান স্বীকার করছে সে গরু চোরাকারবারের সাথে জড়িত। গরু পাচারের টাকা লেনদেনের জন্য রোববার সকাল ৭ টার দিকে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে এসেছিল।সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়