শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২১, ১২:৪২ দুপুর
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২১, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের অর্ডার করা ভ্যাকসিনের রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত, মাথা ঠাণ্ডা রেখে মাল্টি সোর্সিংয়ের পরামর্শ ড. ইমতিয়াজ আহমেদের

আসিফুজ্জামান পৃথিল: [২] সব মিলিয়ে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর ১০০ কোটি ডোজ এই ভ্যাকসিন কেনার পরিকল্পনা ছিলো। সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনেওয়ালা নিজেই এই নিষেধাজ্ঞার কথা জানান। তবে তিনি আশা প্রকাশ করেছেন, এই নিষেধাজ্ঞা বেশিদিন থাকবে না। মার্চের মধ্যেই করা যাবে রপ্তানি। এপি

[৩] আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ মনে করেন, বাংলাদেশে যেহেতু মৃত্যুহার কম এখনই আতঙ্কিত হবার কিছু নেই। ভারতের মতো খারাপ পরিস্থিতিতে আমরা নেই। আমাদের কূটনীতিকদের খুঁজতে হবে চীন, রাশিয়াসহ কোন দেশ থেকে কার্যকর ও দামে সস্তা ভ্যাকসিন দ্রুততম সময়ের মধ্যে কে রপ্তানি করতে পারবে। বিশ্বের সকল দেশই যেহেতু বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, এই ধরণের ভ্যাকসিন পাওয়া কঠিন কিছু হবে না।

[৪] রাজনৈতিক প্রতিশ্রুতি দেবার পরেও ভারতের এই নিষেধাজ্ঞার ক্ষতি বাংলাদেশ সামলে নিতে পারবে বলে আশা এই আন্তর্জাতিক বিশ্লেষকের। তিনি মনে করেন, ভ্যাকসিন যেহেতু বারবার নিতে হবে না, তাই কোম্পানিগুলো দ্রুতই দাম কমাতে বাধ্য হবে। বর্তমানে অনেক কোম্পানিই অস্বাভাবিক দাম নির্ধারণ করছে। বাংলাদেশ যেনো কম দামে ভ্যাকসিন কিনতে পারে তাই নীতি নির্ধারকদের মাথা ঠাণ্ডা রাখতে হবে।

[৫] আদার পুনেওয়ালা জানিয়েছেন, রপ্তানি করা যাবে না, এই শর্তেই তাদের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে সরকার। এখন পর্যন্ত যতোগুলো ভ্যাকসিন ট্রায়াল ডাটা প্রকাশ করেছে তারমধ্যে সবচেয়ে কম কার্যকরী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি এই ভ্যাকসিন। তবে এটি দামে সস্তা আর সংরক্ষণ জটিলতা না থাকায় উন্নয়নশীল দেশগুলোতে এই চাহিদা ব্যাপক।

  • সর্বশেষ