শিরোনাম
◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২১, ০২:০৯ রাত
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২১, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরাইলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে ফিলিস্তিনের কুদস নিউজ নেটওয়ার্কের এ্যাকাউন্ট মুছে দিয়েছে টিকটক!

কূটনৈতিক প্রতিবেদক: [২] এ্যাকাউন্ট মুছে যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে কুদস নিউজ নেটওয়ার্কের প্রায় ১২ শ’ ভিডিও ছিল।

[৩] গণমাধ্যমটির পরিচালক আহমাদ জারার অভিযোগ করেছেন, টিকটক ‘দখলদারদের সাথে জোটবদ্ধ’ হয়েছে।

[৪] টুইটারের একটি পোস্টে তিনি বলেন, ইসরাইলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার সমালোচনা করায় ২০২১ সালের প্রথম দিনেই কুদস নেটওয়ার্কের এ্যাকাউন্টটি মুছে দিয়েছে টিকটক।

[৫] এ্যাকউন্টটির পরিচালক হামজা আল শোবাকি এক বিবৃতিতে জানান, ইসরাইলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকের এ প্রক্রিয়ায় ক্ষুব্দ ফিলিস্তিনিরা।

[৬] মিডলইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, ফিলিস্তিনি এই প্লাটফর্মটি এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাধার সম্মুখীন হয়েছিল।

[৭] মিডলইস্ট আইকে জারার বলেছেন, প্রতিষ্ঠানটির স্টাফরা ইসরাইল ও পিএ কর্তৃক নিয়মিত হয়রানির শিকার। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়