শিরোনাম
◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার ◈ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণ: পরিকল্পনাহীনতার অভিযোগ বিশ্লেষকদের

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২১, ০২:০৬ রাত
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২১, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চেন্নাইয়ের বিলাসবহুল হোটেল এখন করোনার হটস্পট

তাবাসসুম সুইটি: [২] শনিবার রাজ্যের আইটিসি গ্রান্ড চোলা হোটেলের এক জেষ্ঠ্য কর্মকর্তা জানিয়েছেন, ডিসেম্বরের ১৫ তারিখ থেকে এখন পর্যন্ত স্টাফ, কর্মকর্তাসহ ৬০৯ জনের নমুনা পরীক্ষার পর মোট ৮৫ জন জনের করোনা শনাক্ত হয়েছে। এনডিটিভি

[৩] রাজ্যের স্বাস্থ্য সচিব জে. রাধাকৃষ্ণ জানান, গ্রেটার চেন্নাই কর্পোরেশনকে হোটেলের সব অতিথিদের করোনা পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে । আক্রান্তদের মধ্যে সংক্রমণের মৃদু লক্ষণ থাকায়, সুস্থ হওয়ার পর তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

[৪] এক বিজ্ঞপ্তিতে হোটেল কর্তৃপক্ষ বলেন, কর্তৃপক্ষের সব নির্দেশনা মেনে কাজ করা হচ্ছে। তবে শুধুমাত্র ৫০ শতাংশ লোকের সামাজিক দূরত্বের ব্যবস্থা করার মতো জায়গা আছে হোটেলটির। তারা আরো জানান, সারা বিশ্বে যখন মৃদু লক্ষণ বা লক্ষণবিহীন করোনা ভাইরাসের উপস্থিতির কথা জানা যায়,তখনো আমাদের হোটেলের অধিকাংশ সহযোগী বাড়িতে থেকে কাজ করছিলেন। তাই আমাদের হোটেলের সব কর্মকর্তা ও অতিথির করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়