শিরোনাম
◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২১, ১২:৫৩ দুপুর
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২১, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিএসসি’র নকশা পরিবর্তনে ঢাবিতে বৈঠক, চূড়ান্ত সিদ্ধান্ত ১৯ জানুয়ারি

শরীফ শাওন: [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সংস্কার নিয়ে রোববার গণপূর্ত অধিদপ্তরের প্রথম সভা অনুষ্ঠিত হয়। টিএসসি সংস্কারে পুরোটা ভেঙ্গে নতুন করে করা এবং কিছুটা ভেঙ্গে কিছু রেখে করা এই দুটি পরিকল্পনা রয়েছে জানিয়েছেন ঢাবির প্রধান প্রকৌশলী আবুল কালাম সিকদার।

[৩] আবুল কালাম জানান, প্রথম বৈঠকে নকশা নিয়ে পুরোপুরি সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর অনুমোদন নেওয়ার আগে আমাদের অথরিটি দেখে নিচ্ছে তাদের চাহিদা পূরণ হচ্ছে কিনা।

[৪] ভবনের মধ্যে সংযোজন-বিয়োজনের কি আছে জানতে চাইলে তিনি বলেন, হয় পুরো ভবন ভেঙ্গে নতুন করে করতে হবে, অথবা এটাকে রেখে নতুন করে অন্য জায়গায় আরেকটা কিছু করতে হবে।

[৫] ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সামাদ ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম প্রমুখ এবং গণপূর্তের অতিরিক্ত প্রকৌশলীসহ একটি টিম সভায় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়