শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২১, ০৭:৪৪ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২১, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে নসিমন উল্টে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের ২ শ্রমিক আহত

রিয়াদ ইসলাম:[২] পাবনার ঈশ্বরদী উপজেলায় রোববার (৩ জানুয়ারি) সকালে নসিমন উল্টে দুই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

[৩] নিহতরা হলেন, ভেড়ামারা উপজেলার চর দামুকদিয়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে আব্দুল খালেক (৩৩) ও ভেড়ামারা উপজেলার মসলেমপুর পশ্চিম বাহিরচর এলাকার আজগর আলীর ছেলে আনিছুর রহমান (৪৪) । নিহতরা সবাই ম্যাক্স কোম্পানীর শ্রমিক।

[৪] থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার একটি নসিমনে (স্থানীয় তিন চাকার যানবাহন) করে ৫ জন শ্রমিক ভেড়ামারা থেকে রূপপুরের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭ টার দিকে নসিমনটি লালন শাহ সেতুর পাকশী টোল প্লাজার গোল চত্বর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে খালেক ঘটনাস্থলেই মারা যান। অন্যদের সেখান থেকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিছুরকে মৃত ঘোষণা করেন।

[৫] ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন জানান, “নিহত দুইজনের মৃতদেহ এখনও পুলিশের হাতে আসেনি। তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও পাওয়া যায়নি। নসিমচালক পলাতক।” সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়