শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২১, ০২:৪৪ রাত
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২১, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মারাত্মত ইনজুরি, তিন মাসের জন্য মাঠের বাইরে বার্সেলোনার কৌতিনহো

স্পোর্টস ডেস্ক : [২] শঙ্কাটা আগেই ছিল। শেষ পর্যন্ত সে শঙ্কাই সত্যি হলো। অস্ত্রোপচার করাতে হচ্ছে ফিলিপ কৌতিনহোকে। ফলে তিন মাসের জন্য ছিটকে গেলেন এ ব্রাজিলিয়ান তারকা। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবল ক্লাব বার্সেলোনা।

[৩] সবমিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। আগের ম্যাচে ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল এইবারের কাছে হোঁচট খেয়ে বছর শেষ করেছে দলটি। আর সেই ম্যাচে ইনজুরিতে পড়েন দলের অন্যতম ভরসা কৌতিনহো।

[৪] বিবৃতিতে বার্সেলোনা লিখেছে, ২ জানুয়ারি শনিবার সকালে ফিলিপ কৌতিনহোর বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করানো হবে, যে কারণে কমপক্ষে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

[৫] এইবারের বিপক্ষে ১-১ গোল ড্র করা ম্যাচে আগের দিন মূল একাদশে ছিলেন না কৌতিনহো। দ্বিতীয়ার্ধে মিরালেম পিয়ানিচের জায়গায় বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। কিন্তু শেষ পর্যন্ত খেলতে পারেননি। বাঁ হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। আগেই পাঁচ খেলোয়াড় বদল করে ফেলায় তাই শেষ দিকে ১০ খেলোয়াড় নিয়ে খেলতে হয় কাতালানদের।

[৬] কৌতিনহোকে লম্বা সময়ের জন্য হারানো নিঃসন্দেহে বার্সেলোনার জন্য বড় ধাক্কা। এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না। তার উপর দলের অন্যতম প্রধান তারকা জেরার্দ পিকে, তরুণ আনসু ফাতি ও সের্জি রোবার্তো ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন। - ডেইলি স্টার/ মার্কা

  • সর্বশেষ