শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ১১:৩৯ দুপুর
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুয়াদ আদনান বিন জামাল: রাজনীতি আর সমাজনীতি পুরোটাই সিরিয়ালিজম

ফুয়াদ আদনান বিন জামাল: ক্ষমতাসীন দলের লোকজনদের সবাই তোষামোদ করেন। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থেকে শুরু করে পাড়াপড়শী পর্যন্ত। বিভিন্ন সামাজিক বিচার-আচার ও সামাজিক অনুষ্ঠানেও তাদের বিচারকের ভূমিকায় রাখা হয়। বিভিন্ন অনুষ্ঠানে তারাই গন্যমাণ্য হিসেবে আমন্ত্রণ পান। আমি ক্ষুদ্র জীবনে মসজিদের জুতাচোর ও পকেটমারকেও দেখেছি রাতারাতি ক্ষমতাসীন দলের নেতার আস্থাভাজন হয়ে মৃত ব্যাক্তির জানাজায় পর্যন্ত মূখ্য ভূমিকা পালনের রাজনীতি করতে! এর জন্য দায়ী এই ভ্রষ্ট তোষামোদী আর ভঙ্গুর সমাজ। যখন চারদলীয়জোট সরকার ক্ষমতায় ছিলো, ছাত্রদল করা বন্ধুদের দেখতাম আধিপত্যের রাজত্বে বন্ধু মহলের মূখ্য ভূমিকা পালন করতে।  ঠিক আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাতারাতি পরিস্থিতিটা ভিন্ন হয়ে গেলো। কারণ ক্ষমতার পূজারিরা চেহারা পাল্টে নিলো।

ছাত্রলীগ করতাম বলে একটা সময় বাবা-মা আর ভাই-বোন ছাড়া আর সবার কাছে নিগৃহীত ছিলাম। মনে হয় বিরাট অপরাধী ছিলাম। ক্ষমতার কাল তোষণে সকলের চেহারা পাল্টে গেলো। ঠিক যখনই কোন সুবিধা আদায় করতে পারে না, তখন আত্মীয়স্বজন হতে শুরু করে বন্ধু-পড়শী পর্যন্ত নিন্দা করতে শুরু করে।

আমি আমার সময়ে ছাত্রদল-যুবদল করা বহু কালপ্রিটকে এখন এমপির লোক, মন্ত্রীর লোক পরিচয় দিয়ে মুখ ঢাকতে দেখি। কিন্তু এর জন্য দায়ী ক্ষমতাপূজারি জনতা। কারণ এখানে গনতন্ত্র ক্ষমতার পক্ষে। ন্যায় অন্যায় শুধুই একটি সামাজিক রায় মাত্র। রাজনীতি আর সমাজনীতি পুরোটাই সিরিয়ালিজম। এখানে পরাবাস পোপযুগের কোন আধিপত্য নেই। এখানে শুধুই লড়াই করতে হয় নিজের প্রাপ্য অধিকারের জন্য।

ফুয়াদ আদনান বিন জামাল: সাবেক সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা সরকারী কলেজ ছাত্রলীগ। সাবেক সাধারণ সম্পাদক, রাশিয়া ছাত্রলীগ

  • সর্বশেষ