শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২১, ১১:১৩ দুপুর
আপডেট : ০১ জানুয়ারী, ২০২১, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

ফিরোজ আহম্মেদ: [২] সারা দেশের ন্যায় ঝিনাইদহেও করোনা মহামারির মধ্যে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

[৩] শুক্রবার সকালে শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সফিয়ার রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিকসহ শিক্ষক, অভিভাবকরা উপস্থিত ছিলেন। এছাড়াও শহরের বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে।

[৪] করোনা মহামারির মাঝেও সামাজিক দুরুত্ব বজায় রেখে বই বিতরণ করায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।

[৫] জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, আগামী ১২ জানুয়ারি পর্যন্ত জেলার ৬ উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৩৪ লাখ ৯১ হাজার ৮’শ ৩০ টি বই বিতরণ করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ