শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২১, ০২:৩৯ রাত
আপডেট : ০১ জানুয়ারী, ২০২১, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্থগিত হয়ে গেল ভারত-অস্ট্রেলিয়া মহিলা দলের সিরিজ

স্পোর্টস ডেস্ক : [২] করোনার জেরে পিছিয়ে গেল ভারত ও অস্ট্রেলিয়া মহিলা দলের ওয়ানডে সিরিজ। করোনার পর পুরুষদের ক্রিকেট ফিরলেও মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেট ফেরেনি এখনও। সম্প্রতি দুবাইয়ে মহিলাদের আইপিএল আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছিল বিসিসিআই।

[৩] তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এখনই আন্তর্জাতিক সিরিজ আয়োজনের ঝুঁকি নিতে নারাজ। তাই আগামী মাসে ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা দলের তিন ম্যাচের যে ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল তা পিছিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

[৪] এদিকে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলছে ভারতের পুরুষ দল। সেই সিরিজ চলাকালীনই মহিলাদের এই ওয়ানডে সিরিজ শুরুর কথা ছিল। কিন্তু সেটা হচ্ছে না। মূলত সিডনিতে নতুন করে করোনাভাইরাস ছড়িয়েছে। যে কারণে সিরিজ আয়োজন করতে অনেক বেগ পেতে হতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়ার। যার কারণে সিরিজটি স্থগিত করা হয়েছে।

[৫] এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা আশাবাদী আগামী মৌসুমে আমরা ভারতের বিরুদ্ধ আরও বড় সিরিজ খেলতে পারব। মার্চে মেলবোর্নে টি-২০ বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত খেলেছে টিম ইন্ডিয়া। আরও একবার সেই দলের বিরুদ্ধে খেলাটা বেশ উপভোগ্য হবে।
- ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়