শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বাস চলাচল বন্ধ

তন্ময় আলমগীর: [২] চাঁদাবাজির মামলায় মামুন নামের এক শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বেকায়দায় পড়েছেন যাত্রীরা।

[৩] জানা গেছে, চাঁদাবাজির অভিযোগে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দফতর সম্পাদক মামুন মিয়াকে বুধবার (৩০ ডিসেম্বর) রাতে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দেন শ্রমিকরা।

[৪] জেলার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দীক জানান, গাইটাল বাসস্ট্যান্ডের সামনে থেকে অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে কামাল মিয়া নামের এক চালক মামুন মিয়াসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় মামুনকে গ্রেফতার করা হয়।

[৫] কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, বাসস্ট্যান্ডের সামনে থেকে সম্পূর্ণ অবৈধভাবে গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোণাসহ বিভিন্ন আন্তজেলা রুটে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে বাধা দেওয়ার কারণে চাঁদাবাজির এ মিথ্যা মামলা করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়