শিরোনাম
◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৮ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের অভিষেক, চীনে ডিজিটাল মুদ্রা ও বিশ্বখ্যাত ১০০ চিন্তাবিদের মতবিনিময়সহ উল্লেখযোগ্য ঘটনা ঘটতে যাচ্ছে

দেবদুলাল মুন্না:[২] সূত্র: দ্য ইকোনমিস্ট ও এবিসি নিউজ। করোনার সফল টিকার সরবরাহ নিশ্চিত করার জন্য নজিরবিহীন উদ্যোগ নেওয়া হচ্ছে। উদ্বেগের জায়গা হলো করোনার ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোর প্রয়োজনকে আমলে না নিয়েই হয়তো এই প্রতিযোগিতায় এগিয়ে যাবে ধনী দেশগুলো।

[৩] যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্টের অভিষেক হবে। আফগানিস্তানে তালেবানদের উদ্দেশ্য নিয়ে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তাই এখন দেখার বিষয়। ইরানের সাথে পারমাণবিক চুক্তিতে ফিরে যাওয়া বেশ কঠিনই হবে। এক্ষেত্রে ইরান হয়তো ট্রাম্পের ইরানের ওপর আরোপিত সকল নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবী জানাতে পারে, এমনকি জঙ্গীবাদ সংক্রান্ত নিষেধাজ্ঞাও। এমনটা হলেই যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তিতে ফিরে যাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়াবে।

[৪]আফ্রিকার দেশগুলোর সাথে চীনের 'বন্ধুত্ব' স্থায়ী হতে পারে। এবছর সেনেগালের রাজধানী ডাকারে পরবর্তী সম্মেলন হতে যাচ্ছে।

[৫] চীনে ডিজিটাল মুদ্রা ব্যবস্থার প্রচলনের সমূহ সম্ভাবনা আছে।

[৬] এপ্রিলে জার্মানীর হাইডেলবার্গে নোমচমস্কি, অমর্ত্যসেন, ¯øাভায় জিজেকসহ বিশ্বে সেরা ১০০ জন চিন্তাবিদের মত বিনিময় হওয়ার কথা রয়েছে।

[৭] কোভিড-১৯ এর কারণে তেলের বাজারে যে ঘাটতি তৈরি হয়েছে তা এ বছরে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে তারা অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠিয়ে নিজ দেশের জনগণের জন্য কাজের জায়গা খালি করতে পারে।

[৮] ১লা জুলাইয়ে শতবর্ষে পা রাখা উপলক্ষ্যে মাও সে তুং এর নিজ হাতে গড়া চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পাটি বছরজুড়েই নানা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ।

[৯] প্রযুক্তিখাতে মার্কিন-চীন দ্ব›দ্ব তীব্র হতে পারে। গুগলের বেশ কিছু নতুন নিয়মের মুখে পড়ছেন ব্যবহারকারীরা। যার মধ্যে আছে গুগল ফটোজে বিনামূল্যে ছবি রাখার সুবিধা তুলে নেয়া, এমনকি ইনঅ্যাকটিভ অ্যাকাউন্ট বন্ধ করে দেয়াও।

[১০] ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পালিত হবে। বাসস।

  • সর্বশেষ