শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের ভিড় ও তদবির ঠেকাতে প্রধানমন্ত্রীর যে নতুন উদ্যোগ! ◈ বাইক থেকে নৌযানসহ আরও যেসব ক্ষেত্রে বাংলাদেশে জ্বালানি সংকটের প্রভাব পড়ছে! ◈ সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল ◈ ইরাক ৪০ বছর পর বিশ্বকাপে, রাজকীয় সংবর্ধনা ফুটবল দলকে ◈ ১৪টি বোয়িং কেনার পথে সরকার, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ১০ জনের অ্যাতলেটিকো মা‌দ্রিদ‌কে হারা‌লো বার্সেলোনা ◈ আমেরিকা, চীন ও রাশিয়া, বাংলা‌দেশ পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে? ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেল‌বেন না মুস্তাফিজ ◈ এবার আওয়ামী লীগের জেলা অফিস গোপনে বিক্রি হয়ে গেল, অভিযোগ অস্বীকার নেতাদের ◈ শানিয়ান ও মেহরাব বিসিবি পরিচালকের পদ ছাড়লেন

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরুল আহসান : মোনাজাত উদ্দিনকে আমি চারণ সাংবাদিক বলতে নারাজ, চারণ শব্দটার মধ্যে কেমন একটা গ্রাম্য ব্যাপার আছে

কামরুল আহসান : কাল ছিলো বাংলাদেশের কিংবদন্তিতুল্য সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২৫ তম মৃত্যুবার্ষিকী। তাকে আমি চারণ সাংবাদিক বলতে নারাজ। চারণ শব্দটার মধ্যে কেমন একটা গ্রাম্য ব্যাপার আছে। তিনি খুব স্মার্ট লোক ছিলেন,অনেক আধুনিক। তাকে আমি শুধু সাংবাদিকও বলতে চাই না, তিনি ছিলেন মূলত গল্পকার, গবেষক।

প্রান্তিক জনগোষ্ঠিকে তার মতো করে এই বাংলাদেশে আর কেউ দেখিয়েছেন কিনা, এমন কি কোনো ঔপন্যাসিকও,আমি জানি না। তাকে আমার মনে হয় মাসুদ রানা।

মাসুদ রানা যেমন রাহাত খানের কাছ থেকে একটার পর একটা মিশন পেয়ে ছুটে চলে দেশ থেকে দেশে,মোনাজাত উদ্দিনও যেন তেমন সন্তোষ গুপ্তের কাছ থেকে একেকটা অ্যাসাইনমেন্ট পেয়ে ছুটে চলেছেন গ্রাম থেকে গ্রামান্তরে।মোনাজাত উদ্দিনকে নিয়ে অনায়াসেই একটা উপন্যাস লেখা যায়,কিংবা,নির্মাণ করা যায় কেনো চলচ্চিত্র।সিনেমার মতোই টানটান তার জীবনের ঘটনারাশি,এবং জীবনের শেষ পরিণতিও সিনেমেটিক বটেই। বুকের খুব গভীরে তার প্রতি আমার একটা গোপন ভালোবাসা আছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়