শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২০, ০৪:৪৫ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২০, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুরাদনগরে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফাহাদ রহমান: [২] কুমিল্লার মুরাদনগরে রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।

[৩] মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের মুরাদনগর-হোমনা সড়কের তিতাস এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়ক ও জনপদ বিভাগের প্রায় ৪২শতক জায়গার উপর অবৈধভাবে নির্মিত প্রায় ৫০টি দোকানপাট উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ।

[৪] তবে দোকান মালিক কবির মিয়া, আল-আমিন, মোবারক, আলেক মিয়া ও আদম আলীসহ একাধিক জনের দাবী তাদের সকল কাগজপত্র সঠিক এবং আদালতে মামলা চলমান থাকার পরও একটি স্বার্থন্বেষী মহলের ইঙ্গিতে বড় অংকের চাঁদা না দেয়ায় সড়ক ও জনপদ বিভাগ তাদের দোকানগুলো ভেঙে দিয়েছে।

[৫] অপরদিকে সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অনেকবার মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

[৬] এসময় তিনি আরো জানান, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের জায়গার সীমানা নির্ধারণ করেই এ অভিযান পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে রাস্তার দু'পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখলমুক্ত করা হবে।

[৭]উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন- সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী জাফরুল হায়দার, সড়ক ও জনপদ বিভাগের সার্ভেয়ার সাইফুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সাইদুর রহমানসহ সড়ক বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়