শিরোনাম
◈ সবাই তো ফাতেমা না বা সবাই ফাতেমার আত্মীয় না, কিন্তু সাধারণ মানুষের কী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন  

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২০, ০২:০৩ রাত
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২০, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনারগাঁয়ে অত্যাধুনিক পিস্তল ও ১০ ম্যাগজিনসহ ২৪ রাউন্ড বুলেট উদ্ধার

শাহ জালাল: [২] নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ির মজলিস এলাকায় প্রবাসী সিরাজুল ইসলাম এর নির্মাণাধীন বিল্ডিং এর কাজের জন্য ময়লা পরিষ্কার করার সময় পরিত্যক্ত সিমেন্টের ব্যাগের ভিতর থেকে মোবাইল বক্সের মধ্যে একটি অত্যাধুনিক পিস্তল ও ১টি ম্যাগজিন সহ ২৪ রাউন্ড বুলেট উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

[৩] মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নির্মাণাধীন বাড়ীর পরিচ্ছন্ন কর্মীরা কাজ করার সময় সিমেন্টের বস্তায় মোবাইল প্যাকেটে পিস্তলটি দেখতে পেয়ে বাড়ীর কেয়ারটেকার মহসিনকে জানায়। পরে মহসিন পুলিশকে খবর দেয়। এস আই পংকজ কান্তি সরকার ঘটনাস্থলে এসে পরিত্যক্ত অস্ত্র ও ম্যাগজিন সহ বুলেট উদ্ধার করে থানায় নিয়ে যায়।

[৪] এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পরিত্যক্ত অস্ত্র ও ১ টি ম্যাগজিন সহ ২৪ টি বুলেট উদ্ধার করেছি এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়