শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাপস সাহেব নোংরামি করাচ্ছেন, এতে দলেরই ক্ষতি হচ্ছে: সাঈদ খোকন

সুজিৎ নন্দী: [২] নকশাবহির্ভূত দোকান বরাদ্দ দিয়ে ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মঙ্গলবার ব্যবসায়ী নেতা দেলোয়ার হোসেন দেলু বাদী হয়ে এ মামলা করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম বাদীর জবানবন্দি রেকর্ড করেন।

[৩] মামলা প্রসঙ্গে সাঈদ খোকন বলেন, সবাই বলে বর্তমান মেয়র তাপস দেলোয়ার হোসেন দেলুকে দিয়ে এসব নোংরামি করাচ্ছেন। এতে করে তার এবং দলের ইমেজ ক্ষুন্ন হচ্ছে। সাঈদ খোকনের জনসংযোগ কর্মকর্তা হাবিবুল ইসলাম সুমন এতথ্য জানান।

[৪] বাদীপক্ষের আইনজীবী নাহিদ ইসলাম চৌধুরী জানান, নকশাবহির্ভূত দোকান বরাদ্দ দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। তবে মামলা গ্রহণসংক্রান্ত বিষয় আদালত এখনো কোনো আদেশ দেননি। মামলার অপর ছয় আসামি হলেন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, সাবেক উপসহকারী প্রকৌশলী মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান ও ওয়ালিদ। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়