শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় বিজিবির অভিযানে এক লাখ বিশ হাজার ইয়াবাসহ আটক ৪

কায়সার হামিদ: [২] কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের বাগান পাড়া ফিশারি ঘাট নামক এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে রেজু আমতলীর বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ ২০ পিস ইয়াবাসহ চার রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়েছে।

[৩] সোমবার ভোরে ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে উখিয়া থানার ওসি আহম্মদ সনজুর মোরশেদ জানিয়েছেন।

[৪] উদ্ধারকৃত ইয়াবার মূল্য তিন কোটি ষাট লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

[৫] আটককৃতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুরুল বশরের ছেলে মো. সৈয়দ (৩৭), একই ক্যাম্পের মৃত জাহিদ হোসেনের ছেলে এনায়েতুর রহমান (২১), মৃত শামসুল আলমের ছেলে নুর আলম (৩০) ও মৃত সুলতান আহমদের ছেলে মো. জুবায়ের (২০)।

[৬] বিজিবি সূত্রে জানা যায়, উখিয়ার রেজু আমতলী ক্যাম্পের সদস্যরা উখিয়ার রাজাপালং ইউনিয়নের বাগান পাড়া ফিশারি ঘাট নামক এলাকায় অবস্থান নেন।

[৭] এ সময় কিছু সংখ্যক মাদককারবারী এলাকা দিয়ে যাচ্ছিলেন। বিজিবি সদস্যদের কাছে তাদের গতিবিধি সন্দেহজনক হলে তাদের তল্লাশি করেন। এ সময় লুঙ্গিতে মুড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। জানা গেছে,ইয়াবা গুলো ডেইল পাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোরশেদ আলমের ভাই রুপু আলমের।

[৮] ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আল আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়