শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ১০:০৬ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামীকাল শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিন, শিল্পী তাইয়েবা লিপি জানালেন, তিনি দেশে আর্ট কলেজ, কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন

দেবদুলাল মুন্না:[২] ১৯১৪ সালে জয়নুল আবেদিন তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহুকুমার(বর্তমানে কিশোরগঞ্জ জেলা) কেন্দুয়াতে জন্মগ্রহণ করেন। এ উপলক্ষ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার পক্ষ থেকে সকালে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া আয়োজন করা হয়েছে শিল্পকর্ম প্রদশর্নীর। বিকালে ওয়েবমিনারে আলোচনায় থাকবেন শিল্পসমালোচক অধ্যাপক মইনুদ্দীন খালেদ, মইনুল আবেদিন, নিসার আহমেদ,মিনি করিম ও মাসুম হাওলাদার। এ তথ্য নিশ্চিত করেছেন শিল্পী তাইয়েবা লিপি।

[৩] তিনি গতকাল বলেন, দেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে সরকার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে।

[৪] তাইয়েবা লিপি জানান, শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃৃত্বে কয়েকজন বিশিষ্ট শিল্পীর প্রচেষ্টায় ১৯৪৮ সালে ঢাকায় আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এই আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রথম দশকে খ্যাতনামা যেসব শিক্ষক ও ছাত্র যুক্ত ছিলেন তাঁদের মধ্যে জয়নুল আবেদিন, কামরুল হাসান, আনোয়ারুল হক, সফিউদ্দিন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, আমিনুল ইসলাম, নভেরা আহমেদ, শফিকুল আমিন, হামিদুর রহমান, মুর্তজা বশীর, রশীদ চৌধুরী, কাইয়ুম চৌধুরী, আবদুর রাজ্জাক অন্যতম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়