শিরোনাম
◈ যে কারণে ১০ কোটি ডলারের বিমান নিজেই ধ্বংস করে মার্কিন বাহিনী ◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৯:৩০ সকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ এ আর রহমানের মা করীমা বেগম মারা গেছেন

বিনোদন ডেস্ক: এক সাক্ষাৎকারে রহমান জানিয়েছিলেন, তার মা-ই ছিলেন প্রথম ব্যক্তি যিনি অনুধাবন করেছিলেন তার সন্তান সংগীত জগতে অনেক উঁচুতে উঠবেন।

রহমান বলেছিলেন, সংগীত আমার মায়ের সহজাত প্রবৃত্তি। যেভাবে তিনি চিন্তা করেন এবং সিন্ধান্ত গ্রহণ করেন তাতে স্পষ্ট যে তিনি আমার চেয়ে আধ্যাত্মিকভাবে অনেক উঁচুতে। যেমন, আমার সংগীত জগতে আসার সিদ্ধান্ত মূলত তারই। মাত্র একাদশ শ্রেণিতেই তিনি আমাকে স্কুল থেকে ছাড়িয়ে নেন, আর সংগীতকে গ্রহণ করান। এটা তারই দৃঢ় বিশ্বাস ছিল যে সংগীতই আমার প্রকৃত পথ।

সিনেমাতে যেমন দেখা যায়, মা তার ছেলেকে কত স্বাচ্ছন্দে জড়িয়ে ধরে আদর করেন, মায়ের সঙ্গে সেরকম সম্পর্ক ছিল না রহমানের। মাত্র নয় বছর বয়সে রহমানের (তখন নাম ছিল দিলীপ) বাবা সংগীত ব্যক্তিত্ব আরকে শেখর মারা যাওয়ার পর তার মা করীমা বেগমই (তখন নাম ছিল কস্তুরি শেখর) তাকে বড় করে তুলেছেন। বিডি নিউজ ২৪.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়