শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ০২:৪৬ রাত
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখায় বিভিন্ন কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম, সোমবার ভোট

স্বপন দেব: [২] আগামীকাল সোমবার (২৮ ডিসেম্বর) প্রথমধাপে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারই বড়লেখায় প্রথমবারের মতো ইভিএমে ভোট হচ্ছে।

[৩] নির্বাচন উপলক্ষে রোববার বিকেলে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছানো এবং সকল কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

[৪] উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন)। এছাড়া নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

[৫] উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান রোববার বিকেলে বলেন, বড়লেখা পৌরসভার ১০টি ভোটকেন্দ্রে ৪৫টি বুথে ভোটগ্রহণ হবে। এসব কেন্দ্রে ভোটার সরঞ্জাম পাঠানো হয়েছে। তাছাড়া নির্বাচনের দিন ১০টি ভোটকেন্দ্রে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি ও র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা কাজ করবেন।

[৬] বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার হলেন ৭ হাজার ৯২০ জন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়