শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনায় ব্যাংক থেকে গ্রাহকের টাকা নিয়ে প্রতারক উধাও

শরীফা খাতুন : [২] জেলার ইসলামী ব্যাংকের অভ্যন্তরে গ্রাহকের প্রায় এক লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে প্রতারক চক্র।

[৩] রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে ইসলামী ব্যাংক দৌলতপুর শাখায় এঘটনা ঘটেছে। এঘটনায় ক্ষতিগ্রস্ত মহানগরীর দৌলতপুর গাইকুড় প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাসিন্দা সোহেলের স্ত্রী মোহসিনা সুলতানা পান্না থানায় অভিযোগ করেছেন।

[৪] ঘটনাস্থল পরিদর্শনকারী এস আই অরূপ কুমার বলেন, দৌলতপুরস্থ ইসলামী ব্যাংক থেকে এক লাখ টাকা উত্তোলন করেন মোহসিনা সুলতানা পান্না। ব্যাংকের কাউন্টারে দাঁড়িয়ে টাকা গুনে নিচ্ছিলেন তিনি। এসময়ে একজন প্রতারক এগিয়ে এসে তার ব্যান্ডেলের মধ্যে জাল টাকা আছে বলে দেখে নোটগুলো পরিবর্তনের কথা বলে ব্যান্ডেলটি সেই প্রতারক হাতেন নেয়। কিছু নোট ঠিক আছে বলে ব্যাংক গ্রাহক মোহসিনা সুলতানা পান্নাকে দিয়ে বাকি টাকা পরিবর্তন করে আনার কথা বলে চম্পট দেয় প্রতারক। এক লাখ টাকার ব্যান্ডেল থেকে কিছু টাকা ধরিয়ে দিয়ে পুরো ব্যান্ডেলটাই নিয়ে গেছেন তিনি।

[৫] দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, ঘটনার পরপরই উক্ত ব্যাংকের সব ভিডিও ফুটেজ জব্দ করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে -প্রতারক চক্রের দু'জন ছিলে এ কাজে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।

[৬] প্রসঙ্গত, এরআগে গত ২০ সেপ্টেম্বর খুলনার শিববাড়ী মোড়ে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ভিতর থেকে গ্রাহকের ২ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়ায় প্রতারক চক্র। এরপর ২৭ সেপ্টেম্বর দুপুরে নগরীর স্যার ইকবাল রোডের অগ্রণী ব্যাংক থেকে দুই লাখ টাকা নিয়ে রিকশাযোগে ফেরার পথে ঠিকাদার মোঃ তারিকুল আলমকে মারপিটের পর গুলি করে হত্যার হুমকি দিয়ে টাকার ব্যাগ নিয়ে চলে যায় হেলমেট পরিহিতরা। তার আগে গত ১২ আগস্ট খুলনা স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে টাকা নিয়ে প্রাইভেটকারে যাওয়ার পথে চিংড়ী ব্যবসায়ীর ১৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

 

  • সর্বশেষ