শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৭:২০ সকাল
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বরগুনা পুলিশ সুপারকে বিদায় সংর্বধনা!

সাগর আকন: [২] বরগুনা পুলিশ সুপার মো: মারুফ হোসেন পিপিএমকে বিদায় সংর্বধনা দিয়েছে বরগুনা সাংবাদিক ইউনিয়ন। অতিরিক্ত পুলিশ সুপার মো: মফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেহেদী হাসানের উপস্থিতিতে সংর্বধনা দেয়া হয়।

[৩] শনিবার রাত সাড়ে ৭টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বরগুনা পুলিশ সুপারের কার্যালয় সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও যুগান্তরের স্টাফ রিপোর্টার এম. মজিবুল হক কিসলুর সভাপতিত্বে সভা শুরু হয়। বিদায়ী পুলিশ সুপার মো: মারুফ হোসেন পিপিএমকে প্রথমে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি ফেরদৌস খান ইমননহ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

[৪] বিদায়ী পুলিশ সুপার বলেন, আমি দুই বছর চার মাস বরগুনা জেলায় পুলিশ সুপার পদে দায়ীত্ব পালন করেছি। এর আগে চট্রগ্রামে উপকমিশনার ছিলাম। বরগুনায় দায়িত্ব পালন কালে সব চেয়ে বড় চ্যালেঞ্জের মোকাবেলা করেছি আলোচিত রিফাত শরীফ হত্যা মামলা। আমি ও আমার অফিসারবৃন্দ রাতদিন পরিশ্রম করে আসামীদের গ্রেফতার ও চার্জশীট দিতে সক্ষম হয়েছি।

[৫] তিনি বলেন, মিডিয়ার লোকজন আমাদেরকে সহযোগিতা করেছে। সাংবাদিক ও পুলিশ একত্রে কাজ করতে পারলে কাজ খুব সহজ হয়। তিনি বলেন, আমি বদলি হয়েছি বরিশাল জেলায়। বরিশাল থাকলেও আমি বরগুনাকে কোনদিন ভুলবো না। বরগুনা জেলা আমার প্রথম পুলিশ সুপার হিসাবে যোগদান। আমি যেখানে থাকি বরগুনা জেলার স্মৃতি ভুলবো না। অনুষ্ঠান শেষে বরগুনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁকে ক্রেস্ট উপহার দেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ