শিরোনাম
◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন ◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’ ◈ ভুলের সুযোগে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৫:২৯ সকাল
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘টিকটক স্টার’ বানানোর প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি : [২] গাজীপুরে ‘টিকটক স্টার’ বানানোর প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
ধর্ষণের অভিযোগে শনিবার টঙ্গী পূর্ব থানায় মামলা করেছে ভুক্তভোগী কিশোরীর পরিবার। এর পর বিকেলে ঢাকা থেকে শিশির ও জুনায়েদ নামে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়।

[৩] স্বজনদের বরাত দিয়ে টঙ্গী থানার এসআই জিয়া বলেন, ভুক্তভোগীর শিক্ষার্থীর বাড়ি গাজীপুরে। ২৩ ডিসেম্বর বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর ২৪ ডিসেম্বর টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। শনিবার অভিযান চালিয়ে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কিশেরীকে উদ্ধার করে পুলিশ।

[৪] ওই কিশোরী মোবাইলে আসক্ত এবং টিকটক বানানোর শখ। সেখান থেকে ফেসবুকে কয়েকজন টিকটক বন্ধুর সঙ্গে তার বন্ধুত্ব ও পরিচয় হয়। কিশোরীটিকে টিকটক স্টার বানানো হবে এমন কথা বলে বাড়ি থেকে বের করে নেয় অভিযুক্তরা। এরপর তাকে একটি নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করা হয়। সেখানে টানা তিন দিন আটকে রেখে চালায় পাশবিক নির্যাতন।

[৫] মেয়েটির স্বজনরা জানায়, ২৩ ডিসেম্বর বিকেলে নানার বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় মেয়েটি। এরপর সন্ধ্যা হয়ে গেলেও সে ফিরছিল না। খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না।

[৬] স্বজনদের বরাত দিয়ে টঙ্গী থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, থানায় জিডি হওয়ার পর তিন দিনের মধ্যে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। মেয়েটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।

[৭] এসআই আরও জিয়া বলেন, মূলত মেয়েটিকে টিকটক স্টার বানানোর প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয় ঢাকার গেন্ডারিয়া এলাকায়। এরপর সেখানে একটি কক্ষে আটকে রেখে শিশির, শাওন, জুনায়েদসহ অজ্ঞাত আরও একজন তাকে ধর্ষণ করেন। মেয়েটির দেওয়া তথ্যে শিশির ও জুনায়েদকে ঢাকার ওয়ারী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

  • সর্বশেষ