শিরোনাম
◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পঞ্চগড়ে টানা ৯ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

ডেস্ক রিপোর্ট: শীতের জেলা পঞ্চগড়ে টানা ৯ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। জাগোনিউজ২৪

এদিকে টানা ৯ দিন ধরে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্কদের মধ্যে নিউমনিয়াসহ শীতজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। শীতের কারণে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন আয় কমে গেছে। তবে গত কয়েক দিনের মত শনিবারও সকালের পর ঝলমলে রোদ দেখা গেছে। দিনের তাপমাত্রা বৃদ্ধি পেলেও দুপুরের পর থেকে উত্তরের হিমেল বাতাসের কারণে কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। আর বিকেলের পর শুরু হচ্ছে শৈত্যপ্রবাহ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, বর্তমানে পঞ্চগড় ও তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ চলেছে। সর্বনিম্ন তাপমাত্রা ৮-১০ এর মধ্যে অবস্থান করায় মৃদু শৈত্যপ্রবাহ বলা হচ্ছে। শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন বলেন, শীত মোকাবিলায় সরকারি-বেসরকারিভাবে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। সরকারিভাবে এ পর্যন্ত প্রায় ২২ হাজার কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাশাপাশি শীতবস্ত্র ক্রয়ের জন্য পাঁচ উপজেলায় ছয় লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। এই অর্থ শীতবস্ত্র ক্রয় ও বিতরণ কার্যক্রমে ব্যয় হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়