শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০২:২১ রাত
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গামছা উড়িয়ে বিমানকে সিগন্যাল, বেঁচে গেল ১৯ বাংলাদেশি জেলে

বাশার নূরু: [২] ইঞ্জিন বিকল হয়ে এফবি রানা নামের একটি ফিসিং ট্রলার ১৯ জেলে নিয়ে গভীর সমুদ্রে ভাসছিল। ট্রলারে থাকা খাদ্য ফুরিয়ে যাওয়ায় টানা ১৫ দিন অনাহারে অনিশ্চয়তায় তাদের প্রতিটি মুহূর্ত কাটছিল। হঠাৎ সমুদ্রের আকাশে বিমান দেখে জেলেরা কাপড় আর গামছা উড়িয়ে সিগনাল দেয়। এর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আরও একটি বিমান তাদের ঘিরে আকাশে চক্কর দিতে থাকে। ঘণ্টাখানেক পরে ঘটনাস্থলে পৌঁছে যায় ভারতীয় কোস্টগার্ড জাহাজ ভরদ। বাংলাদেশি জেলেরা তখনই নিশ্চিত হয় তাদের অবস্থান ভারতীয় জলসীমায়।

[৩] ভারতীয় কোস্টগার্ড বেতার বার্তায় বুধবার সকালে বাংলাদেশ কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করে। পরে কোস্টগার্ডের কাছে ট্রলারসহ বাংলাদেশি জেলেদের হস্তান্তর করে তারা।

[৪] মোংলা কোস্টগার্ড স্টেশনে বৃহস্পতিবার বিকালে তাদের আনা হয়। এ সময় গভীর সমুদ্রে অনিশ্চয়তার মধ্য থেকে ফিরে আসা জেলেরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা সমুদ্রে হারিয়ে যাওয়ার লোমহর্ষক ঘটনার বর্ণনা দেয়। বিকালে কোস্টগার্ড দিগরাজ স্টেশনে ট্রলারসহ জেলেদের হস্তান্তর করা হয় তাদের মালিকের কাছে।

[৫] বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ ‘সোনার বাংলা’র অধিনায়ক কমান্ডার নিজাম উদ্দিন সরদার জানান, ১৫ নভেম্বর চট্টগ্রাম থেকে এফবি রানা নামের একটি ফিসিং ট্রলারে ১৯ জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। হঠাৎ ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গতিহীন হয়ে পড়ে জেলেরা। গভীর সমুদ্রে উদ্দেশ্যহীন ভাসতে থাকে তারা। একপর্যায়ে ৮ ডিসেম্বর ভাসমান ট্রলারসহ জেলেদের উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড।

 

  • সর্বশেষ