শিরোনাম
◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিসিসি সংকট সৃষ্টির সময় স্যাবোটাজ করে আমিরাত কাতারের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিলো

সুইটি আক্তার: [২] তিন বছরের বেশি সময় ধরে অবরোধের ফলে কাতারের অর্থনীতি এখন আরও বেশি আত্মনির্ভরশীল ও ভারসাম্যপূর্ণ হয়ে উঠেছে। যা করোনা মহামারির এই বৈশ্বিক সংকটে দেশটিকে টিকে থাকতে সাহায্য করেছে। আলজাজিরা

[৩] গত সপ্তাহে প্রকাশিত এক রিপোর্টে ব্লুমবার্গ নিউজ লুক্সেমবার্গের হাভিয়াল্যান্ড ব্যাংকের বিরুদ্ধে, ২০১৭ সালে এক হাই প্রোফাইল ক্লায়েন্টের অনুরোধে কাতারের অর্থনীতিকে অস্থিতিশীল করার অভিযোগ আনে। তাদের এই ক্লায়েন্ট হলেন আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সরকারপ্রধান মোহাম্মদ বিন যায়েদ।

[৪] ২০১৭ সালের জুন মাসে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন ও মিশর- কাতারের সাথে কুটনৈতিক, বাণিজ্যিক ও সব ধরণের যাতায়াত নিষিদ্ধ ঘোষণা করে। ফলে কাতারের মুদ্রা ও অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। অপরদিক থেকে ব্যাংক কাতারের ওপর নিষিদ্ধকারী দেশসমূহের দাবী মানতে চাপ দিতে থাকে।

[৫] বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুলরাহমান আল থানি বলেন, রাজনৈতিকভাবে গালফ ক্রাইসিস মোকাবেলায় আর কোনো বাধা নেই। আশা করছি আর কিছুদিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়